| ★কে বলেছে তুমি দুরের তুমি আমার বন্ধু
সকাল হতে সন্ধ্যা থাকো সুখে দুঃখে কাছে রাখো বারো মাসে বছর যায় যুগে যুগে তোমায় চাই তুমি থাক হয়ে রাতের বহু তারার ইন্দু।
★ঝিরিঝিরি জল ঝরে বরষায় তোকে খুব মনে পড়ে বুকে বেশি ব্যাথা করে মেঘ ডাকে আকাশেতে ভেক ডাকে পুকুরেতে এই সমে তোকে পেতে মনচায়
★যেখানে পাবো অমল মায়া কুড়িয়ে নেব মনটা নিব মনটা দিব ছোটতে স্নেহ বড়তে মান মায়াটা দিব সম্মান পাব আদর দিব নিব সম্মান ছোটতে বড় বড়তে ছোট মিশিয়ে যাব।
★ এসেছ যখন অভিমান ভুলে আবার আমি কি তো ফেলে দিব দুই হাতে বুকে নিব রয়ে যাও ভালবেসে কেটে যাক অবশেষে বাকিটা জীবন হয়ে মোর বধু আমার।
★ কোথায় গেলে তুমি আমাকে একা ফেলে নন্দিনী? মজনু ফরহাদ হয়ে আমি রয়েছি জীবন বরবাদ তোর লাগি করেছি ইতিহাসে কবুই লেখা রবে না এই কাহিনী।
★তোমরা আমার বন্ধু আমার আপন আমার প্রাণের ধারা ঝিরিঝিরি করে বহেনা, তোমরা ছাড়া গুমড়িয়ে মরে মরা গাঙে তোমরাই প্রাণের বর্ষণ।
|