| মর্মর মামুন
আমার সব হয়েছে উল্টাপাল্টা
হুজুগে ভুতুড়ে আর জবড়জং
হৃদয়ের বাজারে কত ট্রেডমার্ক
নতুন কোম্পানীর নয়া মালের রং।
আমি কি বেচিয়া কি কি কিনিব জানিনা
হয়তো আমার হবে আত্মহনন
মনে হচ্ছে তুমি স্বর্গ আর আমি
মরার পর করিব বরণ।
কিন্তু...
আমিতো এ স্বর্গে বিশ্বাসী নই
বাস্তবিক চাই, আমার হিসাব খাতা নগদান।
বুঝিতে না পেরে উটি আমি এভারেস্টে
আত্মহত্যা করব বলে
আমার সামনে আকাশ গোলাপি
দেখি এ অলিম্পাস মনস
আত্মহনন ভুলে হই আমি আত্মহারা
খুশিতে ঝাপটা দেই মহাকাশে
হারিয়ে যাব শুন্যে অসীমেতে
কিন্তু কিছুই হয় না
আমি আবার ছিটকে পড়ি
তোমার পৃথিবীতে।
|